ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
লেটেস্ট নিউজ । Latest News
ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে দোয়া ও আমল

ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে দোয়া ও আমল

ভূমিকম্প মহান আল্লাহর একটি নিদর্শন। তাঁর শক্তি, ক্ষমতা ও প্রভাবশালী কর্তৃত্ব স্মরণ করিয়ে দেয়। এতে মানুষের দুর্বলতা, হীনতা ও আল্লাহর মুখাপেক্ষিতা প্রকাশ পায়। তাই ভূমিকম্পসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, তাঁর দিকে ফিরে আসা, তাওবা করা ও দোয়া করা মুস্তাহাব। কোরআনের নির্দেশনাআল্লাহ তাআলা বলেন—“আমি তোমাদের আগের জাতিসমূহের কাছে বহু রাসুল পাঠিয়েছি। আমি তাদের ওপর ক্ষুধা, দারিদ্র্য ও রোগ ব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্র হয়ে আমার সামনে নতি স্বীকার করে। কিন্তু তারা বিনীত হলো না, তাদের হৃদয় কঠিন হয়ে গেল… আর তারা যখন উপদেশ ভুলে গেল, আমি তাদের উপর সব কিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তারা যখন আনন্দে মেতেছিল, আমি হঠাৎ তাদের পাকড়াও করলাম, আর তখন তারা হতাশ হয়ে গেল।” — সুরা আন’আম: ৪২–৪৪এই আয়াতের আলোকে আলেমগণ বলেন— ভূমিকম্প হলে ইস্তেগফার করা, দোয়া করা, তাওবা করা ও সদকা করা মুস্তাহাব। যেমন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় সালাত আদায় করাও মুস্তাহাব। দুর্যোগ ও ঝড়বাতাসে নবী ﷺ–এর দোয়াতীব্র বাতাস ও ঝড়ের সময় নবী করিম ﷺ এই দোয়া পড়তেন—আরবি:اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِউচ্চারণ:আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ও খাইরা মা ফীহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি; ওয়া আউজুবিকা শাররাহা ওয়া শাররা মা ফীহা ওয়া শাররা মা উরসিলাত বিহি।অর্থ:হে আল্লাহ! আমি আপনার কাছে এর কল্যাণ চাই, এর মধ্যে যে কল্যাণ আছে তা চাই এবং যে কল্যাণের জন্য এটিকে পাঠানো হয়েছে তা চাই। আর আমি আপনার কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় চাই, এর মধ্যে যে অনিষ্ট আছে তা থেকে আশ্রয় চাই এবং যে অনিষ্টসহ এটিকে পাঠানো হয়েছে তা থেকেও আশ্রয় চাই। (সহিহ মুসলিম)ভূমিকম্পের জন্য আলাদা বিশেষ দোয়া রাসুল ﷺ থেকে নেই। তাই ঝড়-বাতাসের এই দোয়া ও অন্যান্য মাসনূন দোয়া পড়া বৈধ ও মুস্তাহাব। প্রাকৃতিক বিপদে কোরআন–হাদিসে বর্ণিত বিশেষ দোয়া ১. হযরত ইউনুস (আ.)–এর দোয়া — বিপদ থেকে মুক্তির দোয়াআরবি:لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَউচ্চারণ:লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্‌-জালিমিন।অর্থ:তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি পবিত্র, মহিমান্বিত—আমি জালিমদের অন্তর্ভুক্ত। (সুরা আম্বিয়া: ৮৭)এ দোয়া বিপদ থেকে উত্তরণের আমল হিসেবে অত্যন্ত গ্রহণযোগ্য এবং আল্লাহর নিকট প্রিয়। ২. সকাল–সন্ধ্যার নিরাপত্তার দোয়ানবী ﷺ বলেছেন— “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এ দোয়াটি তিনবার পড়বে, কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না।”আরবি:بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُউচ্চারণ:বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা’আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস্‌সামা’ই; ওয়া হুয়াস্‌সামিউল আলিম।অর্থ:আল্লাহর নামে, যার নামের বরকতে আকাশ বা জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। (আবু দাউদ, তিরমিজি) ভূমিকম্পে করণীয় আমল·         বেশি বেশি ইস্তেগফার করা·         তাওবা ও দুআ করা·         সদকা করা·         নফল সালাত পড়া·         আল্লাহর মহিমা ও শক্তি স্মরণ করা·         সকাল–সন্ধ্যার দোয়া নিয়মিত পড়া ·         নিজেকে নিরাপদ স্থানে রাখা (শরীরিক নিরাপত্তা)
২১ নভেম্বর ২০২৫

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

শনিবার (২৪ মে) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।গভর্নর বলেন, ‘নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদে বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে।’টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এর পরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।টাঁকশাল জানিয়েছে, নতুন নকশার নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত নেয় এই সরকার। তারই ধারাবাহিকতায় টাঁকশাল চলতি মাসে নতুন নকশার নোট ছাপানো শুরু করে।টাঁকশাল আরও জানায়, একসঙ্গে ৩টি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাঁকশালের। তাই প্রথম ধাপে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট ছাপানো হচ্ছে।এদিকে গভর্নর জানিয়েছে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার।তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।’গভর্নর বলেন, ‘স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআই গুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন ০.৫ শতাংশ কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে।’

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর
১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন